ব্লকচেইন অবকাঠামোর ওপর ভিত্তি করে ব্যাংকিং ও পেমেন্ট সেবা গড়ে তোলা ফিনটেক প্রতিষ্ঠান ফ্যাসেট বর্তমানে তাদের স্টেবলকয়েন চালিত ব্যাংকিং প্ল্যাটফর্ম সম্প্রসারণে ৫১ মিলিয়ন ডলার তুলেছে। প্রচলিত পেমেন্ট নেটওয়ার্ক ছেড়ে ব্লকচেইন অবকাঠামোর ওপর আর্থিক সেবা গড়ে তুলছে যেসব ফিনটেক প্রতিষ্ঠান, ফ্যাসেট বর্তমানে তাদের মধ্যে অন্যতম আলোচিত নাম।
লস অ্যাঞ্জেলেস–ভিত্তিক এই প্রতিষ্ঠান ১৫ মে জানিয়েছে, সিরিজ বি রাউন্ডে বিনিয়োগ করেছে জাপানের এসবিআই গ্রুপ, ইনভেস্টকর্প ও তুরস্কের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আরজ পোর্টফয়।
ফ্যাসেট এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যজুড়ে ৫০টির বেশি করিডোরে ব্যাংকিং ও পেমেন্ট প্ল্যাটফর্ম পরিচালনা করে। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে দ্রুততর ও কম খরচে সীমান্তের ওপারে অর্থ পাঠাতে স্টেবলকয়েন ব্যবহার করে প্রতিষ্ঠানটি।


































































































































































































