বার্সেলোনা লা লিগা শিরোপা জিতে রিয়ালকে হারিয়ে

বার্সেলোনা লা লিগা শিরোপা জিতে রিয়ালকে হারিয়ে

বার্সেলোনা লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। লা লিগায় এমন উপলক্ষ্য বিরল। এবারের আগে সর্বশেষ এমন কিছু দেখা গিয়েছিল ১৯৩২ সালে। সেবার মৌসুমের শেষ দিনে বার্সেলোনার সঙ্গে ড্র করে লিগ জয় নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। এবারের প্রেক্ষপটও একই ছিল, তবে সেটা বার্সেলোনার জন্য। ক্যাম্প ন্যুতে মৌসুমের শেষ ক্লাসিকোয় ড্র করলেই লিগ জয় নিশ্চিত।

লিগে ঘরের মাঠে এ মৌসুমে সব ম্যাচ জেতা বার্সা পয়েন্ট ভাগের ধার ধারেনি। ১৮ মিনিটেই এগিয়ে যায় ২-০ গোলে। দুটি নিশ্চিত গোল পায়নি রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার কারণে। দুই-তিনটি গোলের সুযোগও নষ্ট করেছে। শেষ পর্যন্ত ২-০ গোলেই ক্লাসিকো জয়ের সঙ্গে বার্সার লিগ শিরোপা ধরে রাখাও নিশ্চিত হয়।

লিগে এটি বার্সার ২৯ তম শিরোপা জয়। হাতে তিনটি করে ম্যাচ রেখে শীর্ষে থাকা বার্সার সঙ্গে দ্বিতীয় রিয়ালের ব্যবধান ১৪ পয়েন্টের। বার্সার সংগ্রহ ৩৫ ম্যাচে ৯১ পয়েন্ট, রিয়ালের সমান ম্যাচে ৭৭। বার্সা যদি বাকি তিন ম্যাচ হারেও, রিয়াল নিজেদের সব ম্যাচ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বিদের ধরতে পারবে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।