বেলারুশের রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা

বেলারুশের রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁদের আলোচনায় দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, প্রতিরক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বেশ শক্তিশালী। এটিকে আরও শক্তিশালী করতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা প্রয়োজন।

বৈঠকে বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণ খাতের বিভিন্ন দিক তুলে ধরেন রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ এ খাতে বেলারুশের কারিগরি সহায়তা নিতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।