ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-ভারত সীমান্তের যেসব নদী এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, সেখানে কুমির ও সাপ ছাড়ার একটি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। তবে এই প্রস্তাব ঘিরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। বাহিনীর সাবেক মহাপরিচালক ও পদ্মশ্রীপ্রাপ্ত প্রকাশ সিং এ উদ্যোগকে নির্বোধ বলে উল্লেখ করেছেন।
তার মতে, এমন পদক্ষেপ সীমান্তবর্তী সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তিনি প্রশ্ন তোলেন—কুমির বা সাপ কীভাবে বুঝবে কে বাংলাদেশি আর কে ভারতীয়।
ভারতের কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিজেপি, অভিযোগ করে আসছে যে পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার কারণে বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে। এ প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এমন প্রস্তাব সামনে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


































































































































































































