ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের পিছনে কী কারণ?

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের পিছনে কী কারণ?

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক সপ্তাহে ৪ দশমিক ৮২ বিলিয়ন বা ৪৮২ কোটি মার্কিন ডলার কমেছে। এর ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৯৮ দশমিক ৪৯ বিলিয়ন বা ৬৯ হাজার ৮৪৯ কোটি ডলারে নেমে এসেছে। আজ শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ তথ্য প্রকাশ করেছে।

গত ২৪ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে ভারতে রিজার্ভের সবচেয়ে বড় অংশ বিদেশি মুদ্রা সম্পদ (এফসিএ) ২ দশমিক ৮৪ বিলিয়ন বা ২৮৪ কোটি ডলার কমে ৫৫৪ দশমিক ৬২ বিলিয়ন ডলারে নেমেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।