ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অদ্ভুত নিয়োগ বিজ্ঞপ্তি

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অদ্ভুত নিয়োগ বিজ্ঞপ্তি

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অদ্ভুত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শনিবার যুক্তরাজ্যের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন ফেসবুক পোস্টে বিষটি সামনে এনেছেন। পোস্টে আকবর হোসেন লেখেন, ‘বিষয়টা আমি বুঝতে পারছিনা! আপনারা বুঝতে পারেন কী না দেখুন তো। ভারতের গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে একজন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। তাকে হতে হবে ভারতীয় নাগরিক (বিশেষ কয়েকটি জায়গার)। তার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ। বেশ কিছু কোয়ালিফিকেশনের মধ্যে একটা বাড়তি বিষয় চাওয়া হয়েছে। সেটি হচ্ছে - চাকরি প্রার্থীর ইংরেজিতে চিঠি ড্রাফট করার যোগ্যতা থাকতে হবে। কী ধরনের চিঠি সেটা বলা হয়নি। প্রশ্ন হচ্ছে, একজন সিকিউরিটি গার্ড হাইকমিশনের চিঠি ড্রাফট করবে কেন? হাইকমিশনের যে কোনও প্রশাসনিক চিঠি গোপনীয় বিষয় হবার কথা। সেটা একজন সিকিউরিটি গার্ড করবে কেন? তাছাড়া একজন ভিনদেশী নাগরিক সেটা করবে কেন? ভারত/পাকিস্তান এসব দেশের ক্ষেত্রে বাড়তি স্পর্শকাতর কিছু বিষয় আছে। আমি সত্যিই বিষয়টি বুঝিনি! গৌহাটি সহকারী হাইকমিশনের ফেসবুক পেইজে এই সার্কুলার দেয়া আছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছে দেয়ার পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ কোটি শিক্ষার্থীকে পর্যায়ক্রমে উন্নতমানের টিফিন বা মিড-ডে মিল পৌঁছে দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি বলেন, এই খাবার যাতে মানসম্মত, পুষ্টিগুণসম্পন্ন ও দীর্ঘক্ষণ সংরক্ষিত থাকে, সেজন্য আধুনিক প বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটগুলোর নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দেশীয় পণ্যের মর্যাদা সংরক্ষণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক বাজারে জামদানি, ইলিশসহ দেশীয় বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যের মর্যাদা সংরক্ষণে অবস্থান সুদৃঢ় করতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রশ্ন ফাঁসের বিষয়টি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

প্রশ্ন ফাঁসের বিষয়টি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।