পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গতকাল বুধবার রাতে খুন হয়েছেন। এই ঘটনার পর ভারতের অভিনেতা ঋদ্ধি সেন সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা উসকে দেওয়া কথা বুলেটের মতোই ভয়ংকর। পরিস্থিতির সুস্থতা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার।
ঋদ্ধি সেন বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা উসকে দেওয়া কথা বুলেটের মতোই ভয়ংকর। পরিস্থিতির সুস্থতা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। ঘৃণার বার্তা ছড়াতে দেখলে প্রতিবাদ করুন। ফেসবুকে আদালত বসানো থেকে নিজেদের বিরত রাখুন। আইন ব্যবস্থাকে, প্রশাসনকে নিজের কাজ করতে দিন। প্রতিবাদের ভাষা হিংসার বিরুদ্ধে হোক, হিংসার পক্ষে নয়।
ঋদ্ধি সেনের এই বার্তায় অনেকেই একমত পোষণ করেছেন। অনেকে এমন সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করায় অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন।


































































































































































































