ভারতে বিজেপিতে নরেন্দ্র মোদির উত্থানে ক্রমশ কমে চলেছে মুসলিম জনপ্রতিনিধিদের সংখ্যা। এই প্রবণতা সারা দেশেই। ২০১৩ সালে দেশের সব রাজ্য মিলিয়ে মুসলিম বিধায়কদের সংখ্যা ছিল ৩৩৯, এখন তা কমে হয়েছে ২৫৫।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গর্ব করে বলেছেন, নন্দীগ্রামের মুসলিমদের একটি ভোটও তিনি পাননি। হিন্দুদের ভোটেই তিনি জিতেছেন।
ভারতের অন্যান্য রাজ্যেও মুসলিম প্রতিনিধিদের সংখ্যা কমে চলেছে। উত্তর প্রদেশে মুসলিম বিধায়কের সংখ্যা ছিল ৬৩, এখন তা কমে হয়েছে ৩১। পশ্চিমবঙ্গে মুসলিম বিধায়ক ছিলেন ৫৯ জন, এখন তা কমে হয়েছে ৪৬ জন।
একইভাবে বিহারে ১৯ থেকে কমে হয়েছে ১১, রাজস্থানে ১১ থেকে ৬ জনে। প্রতিটি রাজ্যেই জনসংখ্যার নিরিখে মুসলিমদের প্রতিনিধিত্ব খুবই কম।


































































































































































































