ভারতে ধর্ষণ-হত্যা মামলার নতুন তদন্তের নির্দেশ

ভারতে ধর্ষণ-হত্যা মামলার নতুন তদন্তের নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন। তখন ওই ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। রাস্তায় নামে চিকিৎসকসহ সর্বস্তরের মানুষ। সমালোচনার মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারকেও।

এই হত্যা মামলা নিয়ে সিবিআই ২০২৫ সালের ২৮ মার্চ একটি প্রতিবেদন আদালতে দিয়েছিল, সেই প্রতিবেদন পর্যাপ্ত নয় জানিয়ে আবার তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট।

এখন আবার তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই তদন্তের জন্য সিবিআইকে একটি বিশেষ তদন্ত কমিটি বা সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিকে আগামী ২৫ জুনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।