ভারতের বিভিন্ন রাজ্যে ঈদুল আযহার নামাজ আদায় নিয়ে মুসলিমদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে। খোলা মাঠ, রাস্তা বা জনপরিসরে নামাজ পড়ার ওপর প্রশাসনিক কড়াকড়ি ও ডানপন্থী ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতার কারণে অনেক এলাকায় মুসলিমরা পর্যাপ্ত নামাজের জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
উত্তর প্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি মসজিদে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠকে মুসল্লিদের বিশেষ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা বলেন, মসজিদের বাইরে ভিড় না করতে, উস্কানিতে সাড়া না দিতে এবং ভিডিও ধারণ এড়িয়ে চলতে হবে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি বলেন, মুসলমানদের ঈদের নামাজ “পালা করে” আদায় করা উচিত। তিনি সতর্ক করে বলেন, নির্দেশনা না মানলে “অন্য পদ্ধতি” গ্রহণ করা হবে।


































































































































































































