ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন পরবর্তী সময়ে মুসলমানদের ওপর সহিংসতা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জামালখান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে মুসলিম জনগোষ্ঠীর উপর ধারাবাহিকভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, ভারত কখনোই বাংলাদেশকে ভালো চোখে দেখেনি। মুসলমানদের অধিকার হরণ ও নির্যাতনের মাধ্যমে দেশটিতে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।