ভারতের নতুন সিরিজে অভিনয় করছেন জান্নাত

ভারতের নতুন সিরিজে অভিনয় করছেন জান্নাত

মাত্র সাত বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন জান্নাত জুবায়ের রাহমানি। টেলিভিশনের পরিচিত মুখ থেকে আজ তিনি সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। কোটি টাকার ব্র্যান্ড কোলাবোরেশনে নিয়মিত উপস্থিতি। এত কিছুর পরও ‘মনের মতো’ কোনো প্রকল্প দিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হলো—নেটফ্লিক্সের সিরিজ ‘গ্লোরি’ দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখছেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী।

হরিয়ানা রাজ্যের পটভূমিতে নির্মিত স্পোর্টস থ্রিলার ঘরানার সিরিজটিতে বক্সিং, হত্যা ও রাজনীতির মতো নানা উপাদানের মিশেল থাকছে; সংলাপেও শোনা যাবে হরিয়ানভি ভাষা।

মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে ‘গ্লোরি’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে জান্নাত বলেন, ‘কবে হরিয়ানভি ভাষা শিখে ফেললাম, কবে এর উচ্চারণ আয়ত্তে এল, কবে শুট শেষ হয়ে গেল—কিছুই বুঝতে পারিনি। আমরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মনে হয়, আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে এটা অন্যতম সেরা টিম। এর চেয়ে ভালো প্রকল্প চাইলেও আমি পেতাম না।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।