ভারতে নিখোঁজ বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনল বিজিবি

ভারতে নিখোঁজ বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতে চলে যান। পরিবারের সদস্যরা তাঁর কোনো খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করেন। এরপর ভারতীয় একটি ফেসবুক আইডিতে ওই যুবকের ছবিসহ পোস্ট দেখে পরিবার। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ওই যুবকের নাম মো. বকুল মণ্ডল (২৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের মরারপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১৫৭ /২-এস–এর কাছে বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।