ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন বিচারপতি

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন বিচারপতি

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ঠিক এক দিন আগে দেশটির নির্বাচন কমিশনের এক তথ্যে দেখা গেছে, বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ১ হাজার ৬০৭ জন নাগরিকের আপিল সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। এর ফলে তাঁদের নাম আবার ভোটার তালিকায় যুক্ত করা হয়।

তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, অবসরপ্রাপ্ত বিচারপতি টি এস সিভাগনানামের নেতৃত্বাধীন ১৯টি ট্রাইব্যুনালের মধ্যে শুধু একটি ট্রাইব্যুনালই ৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ১ হাজার ৭১৭টি আপিল মঞ্জুর করেছে। এই তো গেল একটি ট্রাইব্যুনালের কথা, এমন আরও ১৮টি ট্রাইব্যুনাল রয়েছে।

তাই এখন প্রশ্ন উঠেছে—আসলে ঠিক কত আপিল মঞ্জুর হয়েছে। আর এর মধ্যে কতজনকে ভোটার তালিকায় যোগ করা হয়েছে কিংবা কতজন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।