ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা। এর মধ্য দিয়ে চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা নাটকীয়তার অবসান ঘটেছে।
আজ সকালে তামিলনাড়ু রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলনাড়ুর তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান হয়।
সিনেমায় শিশুশিল্পী হিসেবে শুরু করা থেকে মুখ্যমন্ত্রী—বিজয়ের জীবন সিনেমার মতোই নাটকীয়।


































































































































































































