ভারতের আসাম রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বা অভিন্ন দেওয়ানি আইন চালু হতে যাচ্ছে। গত বুধবার রাজ্যটির নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পরে প্রথম বৈঠকে ইউসিসি নিয়ে প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটি বিল আকারে ২৬ মে রাজ্যের বিধানসভায় পাস হবে বলে জানানো হয়েছে।
ভারতের আরও কিছু রাজ্য ইউসিসি পাসের পথে এগিয়ে গেছে। মুসলিম নেতারা অভিন্ন দেওয়ানি আইন নিয়ে নানা সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারতের মুসলিমদের অনেক সংগঠন এবং মুসলিম সমাজের প্রতিনিধিরা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করে আসছেন। কারণ, তাঁরা এটিকে তাঁদের ধর্মীয় পরিচয়ের জন্য বাধা হিসেবে দেখেন।


































































































































































































