ভারতীয় চলচ্চিত্রশিল্পের খরচ কমানোর আহ্বান

ভারতীয় চলচ্চিত্রশিল্পের খরচ কমানোর আহ্বান

পশ্চিম এশিয়ার চলমান সংঘাত এবং সম্ভাব্য অর্থনৈতিক চাপের আবহে ভারতীয় চলচ্চিত্রশিল্পকে খরচ কমানোর বার্তা দিলেন ভারতীয় চলচ্চিত্র–দুনিয়ার প্রভাবশালী অভিনেতা কমল হাসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশবাসীর কাছে পেট্রল-ডিজেল সাশ্রয়, সোনা না কেনা এবং বিদেশ সফর এড়িয়ে চলার আবেদন জানিয়েছেন। এর পরপরই অভিনেতা-সংসদ কমল হাসানও ইন্ডাস্ট্রিকে ‘অপ্রয়োজনীয় বিলাসিতা’ কমানোর আহ্বান জানিয়েছেন।

কমল হাসান বলেছেন, ভারতীয় চলচ্চিত্রশিল্পকে এখন নিজেদের খরচের ধরন নতুন করে ভাবতে হবে। বিশেষ করে পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে জ্বালানি, শক্তি ও লজিস্টিক খাতে যে চাপ তৈরি হচ্ছে, তার প্রভাব সিনেমাশিল্পেও পড়তে পারে।

কমল হাসান আরও বলেন, ‘সিনেমার জন্য যে প্রতিটি রুপি খরচ করা হচ্ছে, তা যেন সত্যিই ছবির প্রয়োজনে হয়, শুধু আতিশয্য দেখানোর জন্য নয়।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।