ভারতে মুসলমানদের ওপর আক্রমণ বন্ধের দাবি

ভারতে মুসলমানদের ওপর আক্রমণ বন্ধের দাবি

ভারতে সম্প্রতি বিভিন্ন রাজ্য বিধান সভা নির্বাচন পরবর্তিতে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তার মধ্যে মুসলমানদের ওপর উগ্রবাদী হিন্দুদের নির্যাতনের মাত্রা নতুন করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদেরকে বাংলাদেশী ট্যাগ দিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে।

এসব ঘটনায় বাংলাদেশ সীমান্তে পুশইনের আশংকাও বৃদ্ধি পাচ্ছে। তারা উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক এসব বর্বর হামলার তীব্র নিন্দা এবং সংখ্যালঘু মুসলমানদের ওপর উগ্রবাদী আক্রমণ বন্ধের দাবি জানান।

ভারতে মসজিদ, বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। শারীরিকভাবে লাঞ্চিত করা হচ্ছে। এসব ঘটনায় বহু হতাহত হয়েছে। আসামে অনেক মুসলমান পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে।

এমনকি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের হিন্দু কর্মীদের ওপরও হামলা বেড়েছে। এতে ভারতের ক্ষমতাসীন বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য সরকার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।