পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছে। এই দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে। নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিন প্রায় দেড় হাজার ভোটার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছেন।
আপিলেট ট্রাইবুনালের সিদ্ধান্তে মোট ১ হাজার ৪৬৮ জন ভোটার নতুন করে তালিকাভুক্ত হন, যারা আদালতের নির্দেশ অনুসারে নির্ধারিত দিনে ভোট দিতে পারবেন। এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সব ভোটারদের, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের সময় মূল তালিকা থেকে বাদ পড়েছিল, কিন্তু পরবর্তীতে আপিলের ভিত্তিতে বৈধ বলে বিবেচিত হয়েছে।
তবে এখনও ছয়জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ১৯টি আপিলেট ট্রাইবুনালের মাধ্যমে বাদ পড়া ভোটাররা তাদের দাবি জানাতে পারছেন।


































































































































































































