বিশ্বজুড়ে ক্ষুধার পরিস্থিতি সংকটাপন্ন অবস্থায় থাকবে। বিশেষ করে বিশ্বের সবচেয়ে নাজুক দেশগুলোতে খাদ্যনিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষুধা নিয়ে ‘২০২৬ খাদ্যসংকট-সংক্রান্ত বৈশ্বিক প্রতিবেদনে’ এমনটাই অনুমান করা হয়েছে।
উন্নয়ন ও মানবিক সংস্থাগুলোর একটি জোটের প্রকাশিত ক্ষুধার বৈশ্বিক সূচকের দশম সংস্করণ অনুসারে, গত এক দশকে তীব্র ক্ষুধার হার দ্বিগুণ হয়েছে। ক্ষুধা নিয়ে ‘২০২৬ খাদ্যসংকট-সংক্রান্ত বৈশ্বিক প্রতিবেদনের ইতিহাসে প্রথমবারের মতো গত বছর দুটি অঞ্চল—গাজা ও সুদানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।


































































































































































































