বিয়ের মঞ্চে বর-কনের অদ্ভুত কুস্তি

বিয়ের মঞ্চে বর-কনের অদ্ভুত কুস্তি

বিয়ের আসরে গানবাজনা, নাচ কিংবা বর-কনের আংটি বদল তো নিয়মিতই দেখা যায়। কিন্তু জমকালো বিয়ের মঞ্চকে যদি আচমকা বানিয়ে ফেলা হয় কুস্তির রিং আর সেখানে যদি সংসারের খাটুনি ও ঘরকন্নার কাজ থেকে রেহাই পাওয়ার শর্তে খোদ বর-কনে কুস্তি লড়াইয়ে মেতে ওঠেন, তবে কেমন হবে?

ঠিক এমন এক মজার ও অদ্ভুত ঘটনা ঘটেছে চীনে। দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের জুনি শহরে পেশাদার কুস্তিগির হে ইনশেং ও তাঁর কনে নিজেদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এ ব্যতিক্রমী আয়োজন করেন।

প্রথাগত কোনো পারফরম্যান্স বা খেলার পরিবর্তে অতিথিদের তাক লাগিয়ে দিয়ে মঞ্চের মাঝখানে তৈরি করা হয় আস্ত একটি কুস্তির রিং। শর্ত ছিল একটাই—যিনি কুস্তিতে জিতবেন, বিয়ের পর তাঁকে আর ঘরের কোনো কাজ করতে হবে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।