দেশে সফলতার পর বিদেশের প্রেক্ষাগৃহেও বাজিমাত করে চলছে আফরান নিশো ও পূজা চেরী অভিনীত সিনেমা 'দম'। ইতিমধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সান ফ্রান্সিসকোতে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ছবিটি। অন্যান্য শহরেও সাফল্য অব্যাহত আছে, এ সপ্তাহে যুক্ত হচ্ছে বেশ কিছু শহর।
আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেও মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত 'দম'। ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ৩ মে বিকেল ৪টা ৩০ মিনিটে একটি বিশেষ প্রদর্শনী হবে।
এ ছাড়া দর্শকদের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে সান ফ্রান্সিসকোর আশপাশের এলাকাতেও 'দম' নিয়ে যাওয়া হচ্ছে। পিটার্সবার্গে মায়া সিনেমাসে আগামী শুক্রবার থেকে ছবিটি প্রদর্শিত হবে।


































































































































































































