দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান (২৩) গতকাল শনিবার বাংলাদেশ সময় মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আজ রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসিবুর রহমান জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
প্রবাসে কাজ শেষে ঘরে ফেরার পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। দক্ষিণ কোরিয়ায় থাকা হাসিবুরের এক বাংলাদেশি বন্ধু তাঁর মৃত্যুর খবর পরিবারকে জানান।


































































































































































































