বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা পাঁচ বছরে চার হাজারে পৌঁছাবে

বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা পাঁচ বছরে চার হাজারে পৌঁছাবে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৩: ৪৩ আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় চার হাজারে পৌঁছাতে পারে। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্কের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। নাইট ফ্রাঙ্কের বিশ্লেষণ অনুসারে, বর্তমানে বিশ্বব্যাপী তিনি হাজার ১১০ জন বিলিয়নিয়ার রয়েছেন। ২০৩১ সালের মধ্যে এই সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে তিনি হাজার ৯১৫ জনে গিয়ে দাঁড়াবে।

শুধু বিলিয়নিয়ার নয়, মাল্টি–মিলিয়নেয়ারের সংখ্যাও দ্রুত বাড়ছে। নাইট ফ্রাঙ্কের গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে কমপক্ষে ৩০ মিলিয়ন ডলার (২২ মিলিয়ন পাউন্ড) মূল্যের সম্পদের অধিকারী এখন সাত লাখ ১৩ হাজার ৬২৬ জন। যা ২০২১ সালে ছিলে এক লাখ ৬২ হাজার ১৯১ জন।

প্রতিষ্ঠানটির গবেষণা প্রধান লিয়াম বেইলি বলেছেন, প্রযুক্তি জগৎ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে প্রাপ্ত মুনাফার কারণে বিলিয়নিয়ার ও কোটিপতিদের সম্পদ ‘অতি দ্রুতগতিতে’ বৃদ্ধি পেয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।