বিজ্ঞানের অস্কার হিসেবে আলোচিত ব্রেকথ্রু প্রাইজের ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। জীবনবিজ্ঞান, মৌলিক পদার্থবিজ্ঞান ও গণিতে অসামান্য অবদানের জন্য এ বছর ছয়টি প্রধান বিভাগে প্রত্যেক বিজয়ীকে ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৮ এপ্রিল এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সম্মানিত করা হয়। ব্রেকথ্রু পুরস্কারের বিজয়ীদের নামগুলো দেখে নেওয়া যাক।
জীবনবিজ্ঞানএই বিভাগে তিনটি পৃথক পুরস্কার প্রদান করা হয়েছে। বংশগত অন্ধত্ব নিরাময়ের জন্য জিন বেনেট, ক্যাথরিন এ হাই এবং অ্যালবার্ট ম্যাগুইয়ার এই পুরস্কার ভাগ করে নিয়েছেন। তাঁরা লেবার কনজেনিটাল অ্যামোরোসিস নামক একটি বিরল বংশগত রোগের জন্য প্রথম এফডিএ-অনুমোদিত জিন থেরাপি তৈরি করেছেন, যা অন্ধ শিশুদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম।


































































































































































































