পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ইতিমধ্যে হয়ে গেছে। দ্বিতীয় দফা নির্বাচনের প্রাক্কালে সব জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রচার। এই সময়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির লড়াইয়ের মধ্যেই অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বিজেপিকে একহাত নিলেন।
রূপাঞ্জনার বিরুদ্ধে বিজেপির সমর্থকদের কাছে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস। রূপাঞ্জনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যেরও শিকার হয়েছেন তিনি। এসব উড়িয়ে দিলেও ধর্ষণের হুমকি পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
রূপাঞ্জনা বিজেপির উদ্দেশে বলেন, ‘সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। আপনারা তো চোখ দিয়েই ধর্ষণ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন।’


































































































































































































