বিশ্বকাপে বিদেশি কোচের ভারসাম্য বেশ বড়। এবারের বিশ্বকাপে ৪৮টি দলের মধ্যে ২৬টি দল বিদেশি কোচ নিয়োগ দিয়েছে। আর্জেন্টিনার স্কালোনি ছাড়াও যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জোরা আর্জেন্টাইন। পাঁচজন কোচ নিয়ে ফ্রান্স রয়েছে এর ঠিক পরেই। যার মধ্যে রয়েছে ফ্রান্সের দিদিয়ের দেশম, বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিও। তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ আছে স্পেনের—স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি ও পানামার ক্রিস্টিয়ানসেন। এ ছাড়া তিনজন করে বিশ্বকাপ কোচ আছে ইতালি ও জার্মানির। টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারা ইতালি থেকে এবার কোচ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন কার্লো আনচলেত্তি (ব্রাজিল), ফ্যাবিও ক্যানাভারো (উজবেকিস্তান) ও ভিনসেঞ্জো মন্তেলা (তুরস্ক)। আর জার্মানদের মধ্যে কোচ হিসেবে আছেন ইউলিয়ান নাগলসমান (জার্মানি), টমাস টুখেল (ইংল্যান্ড) ও রালফ রাংনিক (অস্ট্রিয়া)।
ব্যতিক্রম ২২ দেশএবারের বিশ্বকাপে ২২টি দেশ ‘খাঁটি’ বা নিজেদের দেশের কোচের ওপর আস্থা রেখেছে। তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম আর্জেন্টিনার স্কালোনি, ফ্রান্সের দেশম আর জার্মানির নাগলসমান। নিজ দেশের ডাগআউটে দাঁড়াতে যাওয়া অন্য কোচেরা হচ্ছেন অস্ট্রেলিয়ার টনি পপোভিচ, বসনিয়া-হার্জেগোভিনার সের্গেই বারবারেজ, কেপ ভার্দের বুবিস্তা, ক্রোয়েশিয়ার জ্লাৎকো দালিচ, চেক রিপাবলিকের মিরোস্লাভ কুবেক, মিসরের হোসাম হাসান, ঘানার অটো আডো (জন্ম জার্মানিতে, ঘানার নাগরিক), ইরানের আমির ঘালেনোয়ি, আইভরিকোস্টের এমার্সে ফাএ, জাপানের হাজিমে মোরিয়াসু, দক্ষিণ কোরিয়ার হং মিউং-বো, মেক্সিকোর হাভিয়ের আগুইরে, মরক্কোর মোহামেদ ওয়াহাবি (জন্ম বেলজিয়ামে, মরক্কোর নাগরিক), নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান, নরওয়ের স্টোলে সোলবাকেন, স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক, সেনেগালের পাপে থিয়াউ, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে ও সুইজারল্যান্ডের মুরাত ইয়াকিন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফুটবল থেকে আরও পড়ুনলিওনেল স্কালোনিদিদিয়ের দেশমবিশ্বকাপ ফুটবল ২০২৬


































































































































































































