বিশ্বকাপে ব্রাজিলের চোটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল

বিশ্বকাপে ব্রাজিলের চোটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল

বিশ্বকাপ ফুটবল ব্রাজিলের জন্য অন্য রকম এক আবেগের নাম। টুর্নামেন্ট শুরু হলে পুরো ব্রাজিল যেন একসঙ্গে থেমে যায়। দেশটির মানুষের কাছে বিশ্বকাপের চেয়ে বড় কিছু খুব কমই আছে। তবে যাঁরা সেই বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেন, তাঁদের জন্য এটি স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার।

অবশ্য সবার সেই স্বপ্ন পূরণ হয় না। যাঁরা সুযোগ পান, তাঁদের অনেকেই আবার টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে বড় চোটের ধাক্কায় ছিটকে পড়েন। যেমনটা ২০২৬ বিশ্বকাপেও ঘটতে যাচ্ছে। বিশ্বকাপ ঘিরে শক্তিশালী দলগুলোর মধ্যে ব্রাজিলকেই চোটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলা হচ্ছে।

এরই মধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট বা ফিটনেস সমস্যায় দল থেকে ছিটকে গেছেন। কেউ কেউ আছেন অনিশ্চয়তায়। বলা যায়, বিশ্বকাপ পুনরুদ্ধারের চেষ্টায় ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন চোট।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।