বিশ্বকাপের তিন আয়োজক দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্বকাপের তিন আয়োজক দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান

চলতি বছরের বিশ্বকাপ ফুটবল ঘিরে নতুন এক ঘোষণা দিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি গতকাল শুক্রবার জানায়, এবার বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

৪৮ দল নিয়ে ইতিহাসের বৃহত্তম এ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফিফা জানায়, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে গ্র্যামিজয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’।

টরন্টোতে ১২ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক কানাডা। ম্যাচ শুরুর আগে সেখানে গাইবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।