বিশ্বকাপের আগেই মেক্সিকোতে স্কুল ছুটির ঘোষণা

বিশ্বকাপের আগেই মেক্সিকোতে স্কুল ছুটির ঘোষণা

বিশ্বকাপ ফুটবল ঘিরে মেক্সিকোতে নির্ধারিত সময়ের এক মাসের বেশি সময় আগে স্কুল ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। গত শুক্রবার মেক্সিকোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়, যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দেশটির শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো জানিয়েছেন, এবারের শিক্ষাবর্ষ নির্ধারিত সময়ের ৪০ দিন আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি কয়েকটি রাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহকেও কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যে এক অনুষ্ঠানে ডেলগাডো বলেন, ‘আমরা ৫ জুনের মধ্যে শিক্ষাবর্ষ শেষ করতে যাচ্ছি। কারণ, অনেক রাজ্যে এখন প্রচণ্ড গরম পড়ছে, এর পাশাপাশি বিশ্বকাপের বিষয়টিও আছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।