বৃষ্টির দৃষ্টিতে আমাদের মেজাজ পরিবর্তনের সংযোগ

বৃষ্টির দৃষ্টিতে আমাদের মেজাজ পরিবর্তনের সংযোগ

বৃষ্টির পানি থেকে নির্গত আয়ন আমাদের শরীরের ওপর বেশ কিছু প্রভাব ফেলে থাকে। বিজ্ঞানীরা মনে করেন, বৃষ্টির সঙ্গে আমাদের মেজাজ বা মুড পরিবর্তনের সংযোগ রয়েছে। বৃষ্টির উপকারিতা কেবল মেজাজ ভালো করাতেই সীমাবদ্ধ নয়। বৃষ্টি বাতাস থেকে ক্ষতিকারক উপাদান সরিয়ে দেয় এবং এর ঘ্রাণ আমাদের স্মৃতিশক্তিকেও প্রখর করতে পারে।

বৃষ্টির পানির ফোঁটা যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা কোনো তলে আঘাত করে ভেঙে যায়, তখন নেগেটিভ আয়ন তৈরি হয়। এগুলো মস্তিষ্কে সেরোটোনিন এবং আলফা ওয়েভ বাড়িয়ে দেয়, যা আমাদের আনন্দিত ও শিথিল বোধ করতে সাহায্য করে।

বৃষ্টির পানির আয়ন বাতাস থেকে ধূলিকণা, দূষণ এবং অ্যালার্জেন দূর করতে সাহায্য করে, ফলে শ্বাস নেওয়া সহজ হয়। বাতাসের মান ভালো হওয়া মানেই উদ্বেগ কমে আসা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।