বব মার্লের অ্যালবাম 'লিজেন্ড' কীভাবে বাণিজ্যিক পরিকল্পনায় তৈরি হয়েছিল?

বব মার্লের অ্যালবাম 'লিজেন্ড' কীভাবে বাণিজ্যিক পরিকল্পনায় তৈরি হয়েছিল?

৪২ বছর আগে আজকের দিনে, ১৯৮৪ সালের ১৯ মে, বব মার্লে অ্যান্ড দ্য ওয়েইলার্সের সংকলিত অ্যালবাম 'লিজেন্ড' যুক্তরাজ্যের অ্যালবাম চার্টের শীর্ষে ওঠে। এরপর টানা ১২ সপ্তাহ সেখানে অবস্থান করে অ্যালবামটি। তখন হয়তো কেউ ভাবেননি, মার্লের মৃত্যুর তিন বছর পর প্রকাশিত এই অ্যালবামই একদিন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রেগে অ্যালবামে পরিণত হবে।

১৯৮১ সালে মারা যান বব মার্লে। তাঁর মৃত্যুর পর 'আইসল্যান্ড রেকর্ডস' সিদ্ধান্ত নেয়, মার্লের জনপ্রিয় গানগুলো নিয়ে একটি সংকলিত অ্যালবাম প্রকাশ করা হবে। তবে 'লিজেন্ড' শুধু জনপ্রিয় গানগুলোর সংকলন ছিল না; বাণিজ্যিক সাফল্যের পরিকল্পনা করেই এটি তৈরি করা হয়েছিল।

অ্যালবামটি তৈরির দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী ডেভ রবিনসন। পরে তিনি জানান, বাজার গবেষণা করেই গান বাছাই করা হয়েছিল। কোন গান সাধারণ শ্রোতা বেশি পছন্দ করবেন, বিশেষ করে শ্বেতাঙ্গ শ্রোতাদের কাছে কোন গান সহজে পৌঁছাবে—এসব হিসাব করেই ট্র্যাকলিস্ট তৈরি হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।