বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর গুজব ভুয়া

বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর গুজব ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছিল মৃত্যুর গুজব। মুহূর্তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শক্তি কাপুর নিজেই জানালেন, তিনি সুস্থ আছেন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা  জানালেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন তিনি।

ভিডিওতে শক্তি কাপুর বলেন, ‘হ্যালো সবাই, আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন। আমি এ বিষয়ে অভিযোগ করতে যাচ্ছি। এটা মোটেও ঠিক নয়।’

ভিডিওতে শান্ত থাকলেও এমন গুজবে যে তিনি বিরক্ত ও হতাশ, সেটিও স্পষ্ট ছিল। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের মিথ্যা খবর শুধু একজন শিল্পীর জন্যই নয়, তাঁর পরিবার ও কাছের মানুষদের জন্যও ভীষণ কষ্টদায়ক হতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।