আন্তর্জাতিক বক্স অফিসে এ বছর দাপট দেখিয়েছে বলিউডের সিনেমা 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ।' সিনেমাটি হলিউড বক্স অফিসে দীর্ঘ সময় শীর্ষ ১০-এ জায়গা দখল করেছিল। সেই আলোচিত সিনেমাটিকে এবার হটিয়ে দিল আরেক বলিউড সিনেমা 'ভূত বাংলা।' আন্তর্জাতিক আয়ে এগিয়ে আছে 'ভূত বাংলা।' সপ্তাহ শেষে কত আয় করল সিনেমাটি?মূলত এ আয় এসেছে সপ্তাহান্তের আয়ের তথ্য থেকে। গত এক সপ্তাহে আয়ে এগিয়ে ছিল 'ভূত বাংলা।' আন্তর্জাতিক বক্স অফিস আয়ের তালিকায় ২০ নম্বরে রয়েছে সিনেমাটি। এটি গত মঙ্গলবার ২ লাখ ৬০ হাজার ডলার আয় করেছে। সব মিলিয়ে সিনেমাটির এ সপ্তাহের আয় ৯ লাখ ৫০ হাজার ডলার। ৫০০টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়।
এদিকে আলোচিত সিনেমা 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ' আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ২৭ কোটি ৯ লাখ ডলার। সিনেমাটি গত মাসে মুক্তি পায়। টানা ভালো ব্যবসা করলেও বর্তমানে সিনেমাটির আয় কমছে। সর্বশেষ গত মঙ্গলবার সিনেমাটির বক্স অফিস আয় ছিল ৯৩ হাজার ডলার। সিনেমাটি এখন হলিউডের ১৫৮টি হলে চলছে। সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং।


































































































































































































