ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকদের নামের তালিকাটাও তারার আলোয় কম ঝলমল করবে না! একের পর এক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই লিগের ফ্র্যাঞ্চাইজি মালিক হচ্ছেন। সর্বশেষ এই তালিকায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার তিন তারকা ফাফ দু প্লেসি, হাইনরিখ ক্লাসেন ও কিংবদন্তি জন্টি রোডস।
ইউরোপিয়ান টি-টুয়েন্টি প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টে রটারডাম ডকার্সকে নেতৃত্বও দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি।
বলিউড তারকা অভিষেক বচ্চন এই ইউরোপিয়ান টি-টুয়েন্টি লিগের অন্যতম সহপ্রতিষ্ঠাতা। টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ইতিমধ্যে পাঁচটি বিক্রি হয়ে গেছে।


































































































































































































