বলিউডের বিতর্কিত গানের জন্য নোরা ফাতেহি হাজির

বলিউডের বিতর্কিত গানের জন্য নোরা ফাতেহি হাজির

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি 'কেডি: দ্য ডেভিল' এর নতুন গান 'সরকে চুনর তেরি সরকে' প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে 'অশালীন' ও 'যৌন ইঙ্গিতপূর্ণ' বলে সমালোচনা করছেন।

গানটির অশালীন কথা ও কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে ভারতের জাতীয় নারী কমিশন নড়েচড়ে বসেছিল। এর আগের কমিশন শুনানিতে ডেকে পাঠায় সঞ্জয় দত্তকে। এবার হাজিরা দিলেন নোরা ফতেহি।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, গানটি নিষিদ্ধ করা হয়েছে। এরপর বিতর্ক আরও বাড়তে থাকলে নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি সংস্করণ সরিয়ে নেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।