বলিউডের নতুন প্রজন্মের শিল্পীদের জন্য ঐশ্বরিয়ার পরামর্শ

বলিউডের নতুন প্রজন্মের শিল্পীদের জন্য ঐশ্বরিয়ার পরামর্শ

ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, একজন শিল্পীর শেখার যাত্রা কখনো শেষ হয় না। তিনি বলেন, দর্শকের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। প্রশংসার জন্য ধন্যবাদ। কিন্তু তিনি মনে করেন, শিল্পের জগতে কিংবা আপনি যে জগৎই বেছে নেন না কেন, আপনার যাত্রাটা একান্তই ব্যক্তিগত।

ঐশ্বরিয়া বলেন, একজন শিল্পীর সব সময় শেখার জন্য মুখিয়ে থাকা উচিত। পুরো যাত্রাটা মন খুলে উপভোগ করতে পারলে জীবনের অন্য সবকিছু নিজে থেকেই ঠিক জায়গায় এসে যাবে।

ঐশ্বরিয়া রাই বচ্চন বলিউডের একজন প্রসিদ্ধ অভিনেত্রী। তিনি প্রায় তিন দশক ধরে বলিউডে কাজ করছেন। এবারের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।