বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্বাস্থ্যের খবর ভুল

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্বাস্থ্যের খবর ভুল

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্বাস্থ্যের খবর ভুল বলে জানানো হয়েছে। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তির খবর। কিন্তু সকাল গড়াতেই সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। এটি ছিল তাঁর নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি।

অমিতাভ বচ্চন নিজেই ব্লগ পোস্টে ভক্তদের আশ্বস্ত করেন। তিনি লেখেন, ‘যখন ঈগল চুপ থাকে, তখন টিয়াপাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম, আর এদিকে কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।’

অমিতাভ বচ্চন বর্তমানে ছবিটির সিক্যুয়েলের কাজ নিয়ে ব্যস্ত। এতে তাঁর সঙ্গে রয়েছেন কমল হাসান ও প্রভাস। শোনা যাচ্ছে, ছবিটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।