বলিউডের শক্তিমান মুকেশ খান্না বয়সের কারণে বিয়ে না করলেও বিশ্বাসী। তিনি বলেন, বিয়েকে দুই আত্মার মিলন বলেও ব্যাখ্যা করেন। তাঁর মতে, সম্পর্ক অনেক হতে পারে, কিন্তু স্ত্রী একটাই। বিয়ে দুই আত্মার মিলন। ভালোবাসা জীবনে একবারই আসে। বাকি সব শুধু মোহমায়া। একজনকে প্রেম নিবেদন করে অন্য কারও কাছে চলে গেলে সেটাকে দ্বিচারিতা করা বলে।
মুকেশ খান্না বলেন, বিয়েতে বিশ্বাস করি। মানুষ ভাবে যদি কেউ বিয়ে না করে, তাহলে বোধ হয় বিয়ের প্রতি তাঁর কোনো আস্থা বা বিশ্বাসযোগ্যতা নেই। কিন্তু এটা মোটেই ঠিক নয়। আমি বিয়ে নামক প্রতিষ্ঠানকে অনেকের চেয়েও বেশি বিশ্বাস করি। কোনো পুরুষের জীবনে হঠাৎ করে স্ত্রীর আবির্ভাব ঘটে না। যাঁর ভাগ্যে যে লেখা থাকবে, সে–ই জীবনে আসবে। আমার ভাগ্যে যদি থাকত, তাহলে এত দিনে বিয়েটা হয়েই যেত। যে নারী আমার জন্য নির্ধারিত, সে কোথাও তো নিশ্চয়ই আছে। যখন ভাগ্য আমাদের মিলিয়ে দেবে, তখনই শুভ পরিণয় সুসম্পন্ন হবে।


































































































































































































