বলিভিয়া ও কলম্বিয়া একে অপরের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে

বলিভিয়া ও কলম্বিয়া একে অপরের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে

বলিভিয়ার রাজধানী লাপাজসহ প্রধান শহরগুলোতে সরকারবিরোধী তীব্র বিক্ষোভকে কেন্দ্র করে কলম্বিয়ার সঙ্গে দেশটির কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এর জেরে গতকাল বুধবার দুই দেশ একে অপরের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে।

বলিভিয়া সরকারের দাবি, দেশটিতে চলমান বিক্ষোভকে গণ–অভ্যুত্থান আখ্যা দিয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এ অভিযোগে বলিভিয়ায় নিযুক্ত কলম্বিয়ার রাষ্ট্রদূত এলিজাবেথ গার্সিয়াকে বহিষ্কার করা হয়েছে।

জবাবে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বোগোতায় নিযুক্ত বলিভিয়ার রাষ্ট্রদূত আরিয়েল পার্সি মোলিনা পিমেন্টেলকে বহিষ্কারের ঘোষণা দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।