ব্রাজিলের কোচ আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা

ব্রাজিলের কোচ আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান কোচ।

গত বৃহস্পতিবার সিবিএফ এ তথ্য জানানো হয়। আনচেলত্তি গত বছরের মে মাসে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর হাত ধরেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে ব্রাজিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।