ব্রাজিল বিশ্বকাপে পিছিয়ে ব্রাজিল

ব্রাজিল বিশ্বকাপে পিছিয়ে ব্রাজিল

ব্রাজিলে ব্যবসা করা মূল বুকমেকার প্রতিষ্ঠানগুলোর হিসাবে, বিশ্বকাপ জয়ের দৌড়ে চতুর্থ ফেবারিট কার্লো আনচেলত্তির দল। দেশটির ঘরোয়া বাজারের শীর্ষস্থানীয় সাতটি বুকমেকার প্রতিষ্ঠানের (স্পোর্টিংবেট, বেট৩৬৫, বেতানো, নোভিবেট, কেটিও, সুপারবেট এবং বেটএমজিএম) মূল্যতালিকা বিশ্লেষণ করেছে ‘ব্লগ দো রাফায়েল রেইস’।

সব কটি প্রতিষ্ঠানের চোখেই শিরোপা জয়ের সম্ভাবনায় ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সাতটি বড় বুকমেকার প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি স্পেনকে বিশ্বকাপ জয়ে ১ নম্বর ফেবারিট হিসেবে বিবেচনা করছে। কেবল ‘স্পোর্টিংবেট’ ব্যতিক্রম। তাদের হিসাবে, এবার বিশ্বকাপে ১ নম্বর ফেবারিট ফ্রান্স।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।