ব্রাজিল দলে ১০ নম্বর জার্সি কে পরবেন কেউ

ব্রাজিল দলে ১০ নম্বর জার্সি কে পরবেন কেউ

ব্রাজিল জাতীয় ফুটবল দলে '১০ নম্বর' জার্সি শুধু একটি সংখ্যা নয়, বরং বিশাল এক ঐতিহ্য, দায়িত্ব ও মর্যাদার প্রতীক। এই জার্সি পরেই ইতিহাস গড়েছেন পেলে-জিকো-রোনালদিনিওর মতো কিংবদন্তিরা। এরপর দলীয় শ্রেষ্ঠত্বের মর্যাদার অন্যতম এই স্মারক ওঠে নেইমারের গায়ে।

ব্রাজিল দলে লম্বা সময় ধরে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর তিনি মাঠের বাইরে চলে যান। এরপর এই জার্সিটি কখনো কখনো পরেছেন রাফিনিয়া, আবার কখনো ভিনিসিয়ুস জুনিয়র।

তবে নেইমার বিশ্বকাপ দলে ফেরার পর '১০ নম্বর' জার্সি কে পরবেন, তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। গুঞ্জন শোনা যায়, নেইমার নন ভিনিসিয়ুসই হয়তো এই জার্সি পরতে যাচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।