ব্রাজিলের সেই তারকা ফরোয়ার্ড নেইমার যে বিশ্বকাপে যাচ্ছেন ঠিকই, তবে আর অস্পর্শনীয় নায়ক হিসেবে নয়

ব্রাজিলের সেই তারকা ফরোয়ার্ড নেইমার যে বিশ্বকাপে যাচ্ছেন ঠিকই, তবে আর অস্পর্শনীয় নায়ক হিসেবে নয়

ব্রাজিলের হলুদ-সবুজ জার্সিতে তিনি এত দিন ছিলেন একচ্ছত্র অধিপতি। সাম্বার তালে যখনই বল পায়ে নিতেন, গ্যালারিতে শোনা যেত কানফাটানো চিৎকার। কিন্তু সময় বড় নিষ্ঠুর, সে কাউকেই রেহাই দেয় না। ২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এসে ব্রাজিলের সেই ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়রকে এবার মেনে নিতে হচ্ছে এক রূঢ় বাস্তবতা। তিনি বিশ্বকাপে যাচ্ছেন ঠিকই, তবে আর ‘অস্পর্শনীয় নায়ক’ হিসেবে নয়, বরং ড্রেসিংরুমের এক পথপ্রদর্শক হিসেবে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, কোচ কার্লো আনচেলত্তি তাঁর বিশ্বকাপ পরিকল্পনায় নেইমারকে রেখেছেন ঠিকই। তবে তার আগে এই তারকা ফরোয়ার্ডকে জানিয়ে দিয়েছেন কিছু কঠিন শর্ত। গত বৃহস্পতিবার এক ভিডিও কলের মাধ্যমে নেইমারের সঙ্গে সরাসরি কথা বলেন আনচেলত্তি। সঙ্গে ছিলেন সেলেসাওদের টেকনিক্যাল ডিরেক্টর রদ্রিগো কায়েতানো।

ভিডিও কলে আনচেলত্তি নেইমারকে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের মূল একাদশে তাঁর জায়গা নিশ্চিত নয়। এমনকি তাঁর হাতে থাকছে না অধিনায়কের আর্মব্যান্ডও। কোচের মাথায় ইতিমধ্যেই একটি সেরা একাদশ ঘুরছে, যেখানে আপাতত জায়গা নেই ৩৪ বছর বয়সী এই সান্তোস তারকার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।