ব্রাজিল ফুটবলার রপ্তানি শীর্ষে, ফ্রান্স কতটা কাছে?

ব্রাজিল ফুটবলার রপ্তানি শীর্ষে, ফ্রান্স কতটা কাছে?

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সময়টা তেমন ভালো যাচ্ছে না। ২০২৬ ফুটবল বিশ্বকাপে দলটি শিরোপা পুনরুদ্ধার করতে পারবে, এর বিপক্ষে বাজি ধরার লোকও কম নয়। অন্তত বর্তমান ফর্ম বিবেচনায়! সেই ব্রাজিলই সারা দুনিয়ার ফুটবল লিগগুলোতে এখনো ফুটবলার রপ্তানিতে শীর্ষে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’ বিশ্বজুড়ে ১৩৫টি পেশাদার লিগের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের লিগে মোট ১,৪৫৫ জন ব্রাজিলিয়ান ফুটবলার খেলছেন। গত বছরও ফুটবলার রপ্তানিতে ব্রাজিল শীর্ষে ছিল। সে বছর বিশ্বের নানা লিগে খেলেছেন ব্রাজিলের ১৪১৮ জন ফুটবলার।

ব্রাজিল শীর্ষে থাকলেও খুব দ্রুত এই ব্যবধান কমিয়ে আনছে ফ্রান্স। বর্তমানে বিদেশে খেলা ফরাসি ফুটবলারের সংখ্যা ১,২৭৫ জন। গত পাঁচ বছরে ফ্রান্সের খেলোয়াড় রপ্তানির হার বেড়েছে ৩৫ শতাংশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।