ব্রিটিশ-মার্কিন প্রতিনিধিদলের সাথে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

ব্রিটিশ-মার্কিন প্রতিনিধিদলের সাথে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২২: ২৪ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান সামরিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এদিকে, একই দিনে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকারসমূহ সম্পর্কে অবহিত হয় এবং ইন্দো-প্যাসিফিক প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা বিশ্ববিদ্যালয় (ডিএসসিইউ)-এর মাধ্যমে সামরিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।