ইরান যুদ্ধের কারণে ব্রিটিশ পেট্রোলিয়ামের মুনাফা দ্বিগুণ

ইরান যুদ্ধের কারণে ব্রিটিশ পেট্রোলিয়ামের মুনাফা দ্বিগুণ

ইরান যুদ্ধের কারণে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ৩ দশমিক ২ বিলিয়ন ডলার মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে মুনাফার পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে। এদিকে ব্রিটিশ পেট্রোলিয়ামের গ্রাহক ও পণ্য বিভাগ ২ দশমিক ৫ বিলিয়ন ডলার মুনাফা করেছে, যা আগের প্রান্তিকে ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে জনগণের বাড়তি খরচের ওপর ভিত্তি করে মুনাফা করেছে বিপি। এ নিয়ে ভোক্তাদের ক্ষোভ তৈরি হয়েছে।

ব্রিটিশ পেট্রোলিয়ামের নতুন প্রধান নির্বাহী মেগ ও’নিল বলেন, সংঘাত ও জটিলতার পরিবেশ সত্ত্বেও কোম্পানি তেল, গ্যাস ও পরিশোধিত পণ্যের সরবরাহ সচল রাখতে ভূমিকা রাখছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।