চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জমজমাট ক্রিকেট আয়োজন

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জমজমাট ক্রিকেট আয়োজন

চীনে মে দিবসের ছুটিকে ঘিরে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘এনজেটেক ক্রিকেট লিগ (এনজেসিএল) ২০২৬’-এর পঞ্চম আসর। নানজিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘এনজেটেক ক্রিকেট ক্লাব’ আয়োজিত এই টুর্নামেন্টে এনজেটেক টাইগার্সকে হারিয়ে শিরোপা জয় করেছে এনজেটেক গডফাদার। এবারের আসরে নতুন ও প্রবীণ শিক্ষার্থীদের সমন্বয়ে এনজেটেক টাইগার্স, এনজেটেক গডফাদার, এনজেটেক ওয়ারিয়র্স এবং এনজেটেক পাওয়ার ইলেভেন নামে মোট চারটি শক্তিশালী দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টজুড়ে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এনজেটেক গডফাদারের নাঈম আসরে সর্বোচ্চ ২৮৬ রান এবং ১০ উইকেট শিকার করে ‘টুর্নামেন্ট সেরা’ নির্বাচিত হন, যার মধ্যে ফাইনালে ৫-৪৪ ছিল তাঁর ব্যক্তিগত সেরা স্পেল। এ ছাড়া তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ৩০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন।

অন্যদিকে এনজেটেক টাইগার্সের উদীয়মান তারকা রিশাদ আসরে ২৩৯ রান করার পাশাপাশি সর্বোচ্চ ২১টি চার মেরে টুর্নামেন্টের ‘রাইজিং স্টার’ হিসেবে নির্বাচিত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।