চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী বেইজিং পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াসিয়াং। এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি করা।
আজ বুধবার বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মন্ত্রী।
এ ছাড়া সফরকালে পররাষ্ট্রমন্ত্রী চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যানসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।


































































































































































































