চীন ও যুক্তরাষ্ট্র শুল্ক কমানোর মধ্য দিয়ে কৃষিপণ্যের বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে একমত হয়েছে। এ সমঝোতা গতকাল শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে। মন্ত্রণালয় বলেছে, এসব সমঝোতা এখনো ‘প্রাথমিক পর্যায়ে’ আছে এবং যত দ্রুত সম্ভব তা চূড়ান্ত করা হবে।
গত বছরের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরও যুক্তরাষ্ট্র থেকে চীন যে কৃষিপণ্য আমদানি করে, তাতে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বহাল আছে। ফলে দুই দেশের কৃষিপণ্যের বাণিজ্য অনেকটা কমে যায়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যে পারস্পরিক শুল্ক কমিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর চেষ্টা করবে চীন ও যুক্তরাষ্ট্র।


































































































































































































